ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন এবং অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়। এদিন চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক—এই দুটি পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট। ভোট গণনায় ১২৩টি ভোট বাতিল হয়। বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ৬২ জন। এর আগে গত বছরের ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় বিএফএর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসকের দায়িত্ব

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. মোশারফ হোসেন এবং অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। শনিবার (১১ জুলাই) রাজধানীর বকশিবাজার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ হয়। এদিন চেয়ারম্যান ও অর্থ-সম্পাদক—এই দুটি পদে ভোট হলেও এর আগে পাঁচজন ভাইস চেয়ারম্যান ও ২৬ জন পরিচালকসহ মোট ৩১ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মোশারফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোরশেদ মিলটন পান ৪৩ ভোট। অর্থ-সম্পাদক পদে মো. আলাউদ্দিন চৌধুরী ১ হাজার ৮৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. এনামুল হক পান ৯৫ ভোট। ভোট গণনায় ১২৩টি ভোট বাতিল হয়। বিএফএর সদস্য সংখ্যা ছয় হাজারের বেশি হলেও এবার ভোটার ছিলেন ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২ হাজার ৬২ জন। এর আগে গত বছরের ২৪ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় বিএফএর পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। নির্বাচনের আগে চেয়ারম্যান প্রার্থী মোরশেদ মিলটন নির্বাচন স্থগিতের দাবিতে আদালতে রিট আবেদন করেন। তবে আদালত রিট খারিজ করে নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দেন। নির্বাচিত হওয়ার পর মো. মোশারফ হোসেন বলেন, প্রায় ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হলো। তিনি ডিলার ও কৃষকদের স্বার্থে কাজ করার পাশাপাশি অযৌক্তিকভাবে ডিলারশিপ বাতিলের বিষয়টি সরকারের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। একই সঙ্গে ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়েও সরকারের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন। নতুন কমিটিতে প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ খান। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান রাজু, এসএম বাবুল, মো. নূর আলম পাটোয়ারি ও মো. হাকিম আলী। বিভিন্ন অঞ্চল ও ক্যাটাগরিতে মোট ২৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয়, পূর্বাঞ্চলীয়, উত্তরাঞ্চলীয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয়, সহযোগী সদস্য, উৎপাদনকারী, আমদানিকারক ও ইনডেন্টর ক্যাটাগরির প্রতিনিধিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow