ফিফটি করেই ফিরলেন তামিম, জিতবে তো বাংলাদেশ?

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া প্রতিরোধ গড়েছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের ১০৭ বলে ৮৪ রানের জুটিতে স্বস্তির পথে এগোচ্ছিল টাইগাররা। তবে সেই জুটি ভাঙতেই আবার চাপে পড়েছে স্বাগতিকরা।ফিফটি পূর্ণ করার পরই আউট ফেরেন তামিম। জিম্বাবুয়ের পার্ট-টাইম বোলার ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন এই বাঁ-হাতি ওপেনার। ১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার বল হাতে নিয়েই প্রথম উইকেটের দেখা পেলেন বেনেট। তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে হৃদয়ের ১০৭ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। ইনিংস ওপেন করতে নেমে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে আউট হতে দেখলেও অপর ওপেনার তানজিদ তামিম একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ৭০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারে ৮ম হাফ সেঞ্চুরি করেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তামিম।এর আগে সৌম্য সরকার (১৩) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯) দ্রুত ফিরে গেলে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর তানজিদ ও হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। এই প্রতিবেদন লেখা পর

ফিফটি করেই ফিরলেন তামিম, জিতবে তো বাংলাদেশ?

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়া প্রতিরোধ গড়েছিলেন তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। দুজনের ১০৭ বলে ৮৪ রানের জুটিতে স্বস্তির পথে এগোচ্ছিল টাইগাররা। তবে সেই জুটি ভাঙতেই আবার চাপে পড়েছে স্বাগতিকরা।

ফিফটি পূর্ণ করার পরই আউট ফেরেন তামিম। জিম্বাবুয়ের পার্ট-টাইম বোলার ব্রায়ান বেনেটের বলে বোল্ড হন এই বাঁ-হাতি ওপেনার। ১২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার বল হাতে নিয়েই প্রথম উইকেটের দেখা পেলেন বেনেট। তামিমের বিদায়ে ভাঙে তার সঙ্গে হৃদয়ের ১০৭ বলে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। 

ইনিংস ওপেন করতে নেমে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে আউট হতে দেখলেও অপর ওপেনার তানজিদ তামিম একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ৭০ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ারে ৮ম হাফ সেঞ্চুরি করেন তিনি। ৫টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তামিম।

এর আগে সৌম্য সরকার (১৩) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৯) দ্রুত ফিরে গেলে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ৩৮ রানে ২ উইকেট হারানোর পর তানজিদ ও হৃদয়ের জুটিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছিল। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৮ রান। জয়ের জন্য শেষ ১৯ ওভারে প্রয়োজন আরও ১১০ ৫ রান। ক্রিজে আছেন তাওহিদ হৃদয় ৪৮ রানে, তার সঙ্গে নতুন ব্যাটার নুরুল হাসান সোহান ৭ রানে।

এসকেডি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow