ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়নে নতুন মাত্রা যোগ করেছে ফিফার অফিসিয়াল ‘পাওয়ার র‍্যাংকিং’। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফুটবলারদের এই তালিকায় বড় ধরনের রদবদল এসেছে। ছন্দময় পারফরম্যান্সে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যেমন র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন, তেমনি শীর্ষস্থানে লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও দেনিজ উন্দাভের মধ্যে। মরক্কোর বিপক্ষে ১-১ এ ড্রয়ের পর ভিনিসিয়াস জুনিয়র তালিকার ৯ নম্বরে থাকলেও, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে আগুনে পারফরম্যান্স তাকে ৫ ধাপ এগিয়ে সরাসরি ৪ নম্বরে নিয়ে এসেছে। তিন ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্টে ৮.০১ রেটিং নিয়ে এখন তিনি বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৩ গোল করা ম্যাথিউস কুনহা আছেন ১২ নম্বরে। এখানেও রাজত্ব করছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে ইতিমধ্যে একটি হ্যাটট্রিকসহ ৫টি গোল করা মেসি ৮.৪৫ রেটিং নিয়ে আক্রমণভাগের র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন। তবে সর্বশেষ আপডেটে জার্মানির দেনিজ উন্দাভ ৮.৪২ রেটিং নিয়ে মেসির সাথে হাড্ডাহাড্ডি লড়াই কর

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স মূল্যায়নে নতুন মাত্রা যোগ করেছে ফিফার অফিসিয়াল ‘পাওয়ার র‍্যাংকিং’। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ফুটবলারদের এই তালিকায় বড় ধরনের রদবদল এসেছে। ছন্দময় পারফরম্যান্সে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র যেমন র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন, তেমনি শীর্ষস্থানে লড়াই জমে উঠেছে লিওনেল মেসি ও দেনিজ উন্দাভের মধ্যে। মরক্কোর বিপক্ষে ১-১ এ ড্রয়ের পর ভিনিসিয়াস জুনিয়র তালিকার ৯ নম্বরে থাকলেও, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে আগুনে পারফরম্যান্স তাকে ৫ ধাপ এগিয়ে সরাসরি ৪ নম্বরে নিয়ে এসেছে। তিন ম্যাচে ৪ গোল ও ১ অ্যাসিস্টে ৮.০১ রেটিং নিয়ে এখন তিনি বিশ্বের অন্যতম সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ৩ গোল করা ম্যাথিউস কুনহা আছেন ১২ নম্বরে। এখানেও রাজত্ব করছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্টে ইতিমধ্যে একটি হ্যাটট্রিকসহ ৫টি গোল করা মেসি ৮.৪৫ রেটিং নিয়ে আক্রমণভাগের র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলেন। তবে সর্বশেষ আপডেটে জার্মানির দেনিজ উন্দাভ ৮.৪২ রেটিং নিয়ে মেসির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছেন। অন্যদিকে, ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ৮.১৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে ফিফার ডিফেন্স বা রক্ষণাত্মক পারফরম্যান্সের র‍্যাংকিংয়ে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো ৭.০৯ রেটিং নিয়ে উঠে এসেছেন ৬ষ্ঠ স্থানে। এই ক্যাটাগরিতে শীর্ষে আছেন বেলজিয়ামের ব্র্যান্ডন বেশিলে। তার রেটিং ৭.৫৮। অন্যদিকে ক্রিয়েটিভিটি বা আক্রমণ তৈরির তালিকায় শীর্ষে আছেন ফ্রান্সের মাইকেল অলিসে। তার রেটিং সর্বোচ্চ ৮.২১।   উল্লেখ্য, ফিফা প্রথমবারের মতো এই স্বয়ংক্রিয় রেটিং সিস্টেম চালু করেছে। আরসেন ভেঙ্গারের তত্ত্বাবধানে উন্নত অ্যালগরিদমের মাধ্যমে প্রতি ম্যাচের ডাটা বিশ্লেষণ করে খেলোয়াড়দের ‘আক্রমণ’, ‘সৃজনশীলতা’ এবং ‘রক্ষণ’—এই তিনটি ক্যাটাগরিতে নিয়মিত স্কোর আপডেট করা হয়। নকআউট পর্বের লড়াই শুরু হওয়ায় এই পাওয়ার র‍্যাংকিংয়ে আরও বড় উলট-পালট দেখার অপেক্ষায় বিশ্ব ফুটবল। ব্রাজিল কি পারবে ভিনিসিয়াস, কুনহা ও কাসেমিরোর নেতৃত্বে তাদের হেক্সা মিশন সফল করতে? উত্তর মিলবে আগামী ম্যাচগুলোতেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow