ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক বেশ পুরোনো। সেই ব্যক্তিগত বন্ধুত্ব এবার নতুন এক কূটনৈতিক সম্পর্কে রূপ নিতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিশ্বাস, ইনফান্তিনোকে বিশ্বজুড়ে সবাই শ্রদ্ধা করে। সফলভাবে একটি বিশ্বকাপ আয়োজনের পর বিশ্বনেতা হিসেবে তার বিশেষ সক্ষমতা রয়েছে। আরও পড়ুন বিশ্বকাপ শেষ হতেই কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন। তবে এই পদে যেতে হলে ইনফান্তিনোকে বেশ কিছু জটিল ধাপ পার হতে হবে। তাকে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের সমর্থন পেতে হবে। সেখানে পাঁচ স্থায়ী সদস্য দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। আরও পড়ুন নায়ক না খলনায়ক / আর্জেন্টিনাকে কি ভুল বুঝছে মানুষ? এদিকে, জাতিসংঘের ক্ষেত্রে ট

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব দেখতে চান ট্রাম্প

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক বেশ পুরোনো। সেই ব্যক্তিগত বন্ধুত্ব এবার নতুন এক কূটনৈতিক সম্পর্কে রূপ নিতে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়ানি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের বিশ্বাস, ইনফান্তিনোকে বিশ্বজুড়ে সবাই শ্রদ্ধা করে। সফলভাবে একটি বিশ্বকাপ আয়োজনের পর বিশ্বনেতা হিসেবে তার বিশেষ সক্ষমতা রয়েছে।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। চলতি বছরের ডিসেম্বরে তার মেয়াদ শেষ হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন।

তবে এই পদে যেতে হলে ইনফান্তিনোকে বেশ কিছু জটিল ধাপ পার হতে হবে। তাকে প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের সমর্থন পেতে হবে। সেখানে পাঁচ স্থায়ী সদস্য দেশের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

এদিকে, জাতিসংঘের ক্ষেত্রে ট্রাম্পের নীতি বেশ কঠোর। নতুন করে ক্ষমতায় আসার পর তিনি বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। জাতিসংঘের তহবিলেও ব্যাপক কাটছাঁট করেছেন তিনি।

অন্যদিকে, ফিফাতেও ইনফান্তিনোর মেয়াদ নিয়ে কাজ রয়েছে। ২০২৭ সালের মার্চে ফিফা কংগ্রেসে তার ফের সভাপতি নির্বাচনের বিষয়টি নির্ধারিত হবে। ইনফান্তিনো এই পদের জন্য শেষ পর্যন্ত আগ্রহী হবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: নিউইয়র্ক পোস্ট
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow