ফিরেই চমক, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

  অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর, গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে নতুন এই পর্বগুলো। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে ফুটবল বিশ্বকাপের আবহে। সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন নির্মাতা অমি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার সম্পূর্ণ কথা বলা নিষেধ ছিল এবং তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়। তার শারীরিক অসুস্থতার কারণে ‘চ্যাপ্টার ১৩’-এর শুটিং সম্পন্ন করতে বিলম্ব হয় এবং মুক্তির তারিখ পিছিয়ে যায়। তবে দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কথা মাথায় রেখে, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করে চ্যাপ্টারটি ভক্তদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন নির্মাতা। আরও পড়ুন লন্ডনে আন্তর্জাতিক বাউল উৎসব, অংশ নিচ্ছেন শফি-ডলি মণ্ডল এবারের পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের প্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মা

ফিরেই চমক, ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

 

অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির অসুস্থতার কারণে সাময়িকভাবে স্থগিত থাকার পর, গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে নতুন এই পর্বগুলো। দর্শকদের জন্য বিশেষ চমক হিসেবে এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে ফুটবল বিশ্বকাপের আবহে।

সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ গলায় পলিপজনিত সমস্যায় আক্রান্ত হন নির্মাতা অমি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার সম্পূর্ণ কথা বলা নিষেধ ছিল এবং তাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়। তার শারীরিক অসুস্থতার কারণে ‘চ্যাপ্টার ১৩’-এর শুটিং সম্পন্ন করতে বিলম্ব হয় এবং মুক্তির তারিখ পিছিয়ে যায়। তবে দর্শকদের অকৃত্রিম ভালোবাসার কথা মাথায় রেখে, সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই সীমিত পরিসরে কাজ শুরু করে চ্যাপ্টারটি ভক্তদের জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন নির্মাতা।

এবারের পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ ফুটবল বিশ্বকাপ থিম। ব্যাচেলর পয়েন্টের প্রিয় চরিত্রগুলোকে দেখা যাবে ফুটবল মাঠে, অন্যরকম এক লড়াইয়ে। ব্যাচেলররা ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে তুমুল উত্তেজনাপূর্ণ এক ম্যাচে অংশ নিয়েছেন, যাকে আখ্যায়িত করা হয়েছে ‘মোস্ট ওয়ান্টেড ম্যাচ: আর্জেন্টিনা বনাম ব্রাজিল’ হিসেবে। মাঠের এই লড়াইয়ে ব্যাচেলরদের জীবনের চিরচেনা হাস্যরস ও উন্মাদনা নতুন মাত্রা পেয়েছে।

নির্মাতার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, ‘চ্যাপ্টার ১৩’ দুটি ভাগে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার (৯ জুলাই) মুক্তি পেয়েছে প্রথম ভাগের ৪টি পর্ব (৯৭-১০০)। আগামী ১৬ জুলাই, মুক্তি পাবে দ্বিতীয় ভাগের বাকি ৪টি পর্ব (১০১-১০৪)। বরাবরের মতো এসব পর্বে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, মারজুক রাসেল, চাষী আলম, শামীম হাসান সরকার, পাভেল প্রমুখ।

ব্যাচেলরদের জীবনের এই নতুন উন্মাদনা, হাস্যরস এবং ফুটবল ম্যাচের টানটান উত্তেজনা উপভোগ করতে ভিজিট করুন বঙ্গ অ্যাপ। অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow