ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধস, ভেতরে আটকা শ্রমিকরা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছাকাছি একটি নির্মাণাধীন ভবন ধসে অন্তত ১৯ জন আটকা পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অ্যাঞ্জেলেস সিটিতে নয়তলা একটি কংক্রিট ভবন হঠাৎ ধসে পড়ে। খবর এএফপির। কর্তৃপক্ষ বলছে, ভবনের দেয়াল ও নির্মাণ কাজে ব্যবহৃত মাচা ভেঙে পড়ার কারণে শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। ওই সময় সেখানে মোট ১৯ জন শ্রমিক কাজ করছিলেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পাশের একটি আবাসিক হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখান থেকেও আরও ২ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন বলে জানা গেছে। তবে এখনো নিখোঁজ ১৯ জনের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তারা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যেও থাকতে পারেন। উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে। ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow