ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ১৭

ফিলিপাইনে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের। রোববার ভোররাতে রাজধানী ম্যানিলার উত্তরের অ্যাঞ্জেলেস শহরে ভবনটি ধসে পড়ে। ঘটনার পর থেকেই জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে উদ্ধার করা হলেও পরে একজনের মৃত্যু হয়। এছাড়া আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা থার্মাল স্ক্যানের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষের হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করেছেন। এতে ধারণা করা হচ্ছে, এখনও কয়েকজন জীবিত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করতেন। তবে সাপ্তাহিক ছুটি থাকায় দুর্ঘটনার সময় অনেকেই সেখানে ছিলেন না। এখনও ভবন ধসের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।  

ফিলিপাইনে নির্মাণাধীন ভবন ধসে নিহত ৩, নিখোঁজ ১৭

ফিলিপাইনে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

রোববার ভোররাতে রাজধানী ম্যানিলার উত্তরের অ্যাঞ্জেলেস শহরে ভবনটি ধসে পড়ে। ঘটনার পর থেকেই জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন।

কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে দুইজনকে উদ্ধার করা হলেও পরে একজনের মৃত্যু হয়। এছাড়া আরও একটি মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারীরা থার্মাল স্ক্যানের মাধ্যমে ধ্বংসস্তূপের নিচে কিছু মানুষের হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাসের লক্ষণ শনাক্ত করেছেন। এতে ধারণা করা হচ্ছে, এখনও কয়েকজন জীবিত অবস্থায় আটকা পড়ে থাকতে পারেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে প্রায় ৭০ জন শ্রমিক কাজ করতেন। তবে সাপ্তাহিক ছুটি থাকায় দুর্ঘটনার সময় অনেকেই সেখানে ছিলেন না।

এখনও ভবন ধসের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow