ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের সময় তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। বিস্তারিত আসছে... সূত্র: এএফপি টিটিএন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পের সময় তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

বিস্তারিত আসছে...

সূত্র: এএফপি

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow