ফিলিস্তিনির কুকুরকে নির্মমভাবে পেটালেন ইসরায়েলি

এক ইসরায়েলি বসতির বাসিন্দার বিরুদ্ধে ফিলিস্তিনির পোষা কুকুরের ওপর হামলার অভিযোগ উঠেছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। ওই কুকুরকে নির্মমভাবে পেটানোর দৃশ্য ভাইরাল হয়। শনিবার আল জাজিরাও ভিডিওটি শেয়ার করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় কুকুরটি গুরুতর আহত হলেও পরে সেটিকে উদ্ধার করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির কিছু দৃশ্য দর্শকদের জন্য অস্বস্তিকর হতে পারে বলে সতর্ক করা হয়েছে। তাতে দেখা যায়, ইসরায়েলি হঠাৎ কুকুরটির ওপর হামলে পড়েন। একের পর এক লাঠির আঘাতে কুকুরটি লুটিয়ে পড়ে। হামলায় কুকুরটির মাথা ফেটে যায়। এ ছাড়া চোখ-কানসহ অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়।  এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow