‘ফিল্মি স্টাইলে’ পুলিশের কাছ থেকে পালাল আসামি

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি ‘ফিল্মি স্টাইলে’ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে।  এর আগে গত ৬ আগস্ট বিকালে গাজীপুরের টঙ্গী থেকে র‍্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করেছিল। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীকালে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পথিমধ্যে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়। তিন

‘ফিল্মি স্টাইলে’ পুলিশের কাছ থেকে পালাল আসামি

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি ‘ফিল্মি স্টাইলে’ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১০টা ১৮ মিনিটের দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের ছেলে। 

এর আগে গত ৬ আগস্ট বিকালে গাজীপুরের টঙ্গী থেকে র‍্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় তাকে আটক করেছিল। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীকালে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পথিমধ্যে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়।

তিনি আর বলেন, আটোয়ারী থানা পুলিশের সঙ্গে আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow