ফুটপাত দখলমুক্ত করতে জুরাইন-শ্যামপুরে অভিযান, জরিমানা

রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার (২২ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জুরাইন ও শ্যামপুর এলাকার সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাতটি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণ দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, ফলে পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়। এমএমএ/এমএএইচ/

ফুটপাত দখলমুক্ত করতে জুরাইন-শ্যামপুরে অভিযান, জরিমানা

রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২২ জুন) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জুরাইন ও শ্যামপুর এলাকার সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাতটি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত ও সড়ক সম্পূর্ণ দখলমুক্ত ও পরিষ্কার করা হয়, ফলে পথচারীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হয়।

এমএমএ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow