ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।  নিহতের দুলাভাই মো. রবিউল কালবেলাকে জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করলে আনন্দ প্রকাশ করতে গোলপোস্টের ওপর ঝুলে পড়ে সে। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার বুকের ওপর পড়ে গেলে মারাত্মকভাবে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে একইভাবে লোহার গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু
চট্টগ্রাম নগরীর হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে মাহিদুল ইসলাম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত মাহিদুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার কোনোপদিয়া এলাকার রাসেল গাজীর ছেলে।  নিহতের দুলাভাই মো. রবিউল কালবেলাকে জানান, সকালে বন্ধুদের সঙ্গে হালিশহর বেগমজান উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলতে যান মাহিদুল। খেলার এক পর্যায়ে গোল করলে আনন্দ প্রকাশ করতে গোলপোস্টের ওপর ঝুলে পড়ে সে। এ সময় লোহার গোলপোস্টটি ভেঙে তার বুকের ওপর পড়ে গেলে মারাত্মকভাবে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় মাহিদুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৬ জুন) চট্টগ্রামের সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে একইভাবে লোহার গোলপোস্ট ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হয় মোহাম্মদ এনায়েত উল্লাহ (৯) নামের এক স্কুলছাত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার (৩০ জুন) তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow