ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ তর্কের জেরে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের ঘুসিতে গুরুতর আহত হয়ে ওই যুবক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন ক্ষিপ্ত হয়ে হাসিবুল ইসলামের মুখে ঘুসি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাকে গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, আঘাতে হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে চলেছেন। তাদের বিরুদ্ধে এর আগেও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, মার
ঝালকাঠির নলছিটি উপজেলায় ফুটবল খেলা নিয়ে তুচ্ছ তর্কের জেরে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তের ঘুসিতে গুরুতর আহত হয়ে ওই যুবক বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন ক্ষিপ্ত হয়ে হাসিবুল ইসলামের মুখে ঘুসি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং নাকে গুরুতর আঘাত পান।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসক জানিয়েছেন, আঘাতে হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে চলেছেন। তাদের বিরুদ্ধে এর আগেও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, মারধর ও নানা অপকর্মের অভিযোগ উঠেছিল। এছাড়া অভিযুক্ত শুভ হোসেন স্থানীয়ভাবে মাদকসেবনের সঙ্গে জড়িত বলেও দাবি করেন কয়েকজন বাসিন্দা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেন বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নলছিটি থানার ওসি তৌহিদুজ্জান বলেন, ঘটনাটি তাদের জানানো হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?