ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

জামালপুরের মেলান্দহে ফুটবল খেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলো—  রায়ের বাকাই গ্রামের আল নাফি (৮) ও মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।  জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পুকুরে গোসল করতে যায় আল নাফি ও মো. রিফাত। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রাত ১১টার দিকে পুকুরপাড়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা। আনছার আলীর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা শিশু দুজনের মরদেহ উদ্ধার করে।

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

জামালপুরের মেলান্দহে ফুটবল খেলে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

তারা হলো—  রায়ের বাকাই গ্রামের আল নাফি (৮) ও মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)। 

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে পুকুরে গোসল করতে যায় আল নাফি ও মো. রিফাত। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রাত ১১টার দিকে পুকুরপাড়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা। আনছার আলীর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

মেলান্দহ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়রা শিশু দুজনের মরদেহ উদ্ধার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow