ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর সালামানকায় এক ফুটবল মাঠে সমবেত স্থানীয়দের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং আরও এক ডজন মানুষ আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি যানবাহনে করে খেলার মাঠে আসে এবং সেখানে উপস্থিত লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায়। স্থানীয় ক্লাবগুলোর মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর অনেক পরিবার সেখানে সামাজিক মেলামেশার জন্য অবস্থান করছিল। নিহতদের মধ্যে অন্তত একজন নারী ও একটি শিশু রয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সালামানকা যে রাজ্যে অবস্থিত, সেই গুয়ানাহুয়াতো গত বছর পুরো মেক্সিকোর মধ্যে সর্বোচ্চসংখ্যক হত্যাকাণ্ডের রেকর্ড করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, লোমা দে ফ্লোরেস পাড়ার ‘কাবানিয়াস’ মাঠে বন্দুকধারীরা গুলি চালানোর সময় অন্তত ১০০ গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা বাহিনী বর্তমানে এই ভয়াবহ ঘটনার তদন্ত করছে। এ হামলার মাত্র একদিন আগে শহরটিতে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছিল, যাতে মোট পাঁচজন নিহত এবং একজন অপহৃত হন। গুয়ানাহুয়াতো রাজ্যে সাম্প্রতিক সময়ে তেল ও জ্বালানি চুরি, মাদক পাচার এবং চাঁদ

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর সালামানকায় এক ফুটবল মাঠে সমবেত স্থানীয়দের ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে অন্তত ১১ জন নিহত এবং আরও এক ডজন মানুষ আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা বেশ কয়েকটি যানবাহনে করে খেলার মাঠে আসে এবং সেখানে উপস্থিত লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায়। স্থানীয় ক্লাবগুলোর মধ্যে ম্যাচ শেষ হওয়ার পর অনেক পরিবার সেখানে সামাজিক মেলামেশার জন্য অবস্থান করছিল। নিহতদের মধ্যে অন্তত একজন নারী ও একটি শিশু রয়েছে।

এ হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। সালামানকা যে রাজ্যে অবস্থিত, সেই গুয়ানাহুয়াতো গত বছর পুরো মেক্সিকোর মধ্যে সর্বোচ্চসংখ্যক হত্যাকাণ্ডের রেকর্ড করেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, লোমা দে ফ্লোরেস পাড়ার ‘কাবানিয়াস’ মাঠে বন্দুকধারীরা গুলি চালানোর সময় অন্তত ১০০ গুলির শব্দ শোনা গেছে।

স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা বাহিনী বর্তমানে এই ভয়াবহ ঘটনার তদন্ত করছে। এ হামলার মাত্র একদিন আগে শহরটিতে বেশ কয়েকটি সহিংস ঘটনা ঘটেছিল, যাতে মোট পাঁচজন নিহত এবং একজন অপহৃত হন।

গুয়ানাহুয়াতো রাজ্যে সাম্প্রতিক সময়ে তেল ও জ্বালানি চুরি, মাদক পাচার এবং চাঁদাবাজির মতো অপরাধে জড়িত বিভিন্ন গ্যাংয়ের সহিংসতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। গ্যাং সদস্যরা প্রায়ই রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘পেমেক্স’-এর তেলবাহী ট্যাংকার ট্রাক আটকে দেয় এবং তেলের পাইপলাইন ফুটো করে তেল চুরি করে। সালামানকা শহরে পেমেক্সের একটি বড় শোধনাগার থাকায় এটি বিশেষভাবে গ্যাং-সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow