ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

একদিকে নতুন ফুটবল একাডেমির যাত্রা, অন্যদিকে মাদকবিরোধী শপথ। সঙ্গে ক্রীড়া সামগ্রী বিতরণ আর আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ। সব মিলিয়ে শুক্রবার (২৬ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রাম পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রকেট ফুটবল একাডেমির। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ, স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ। লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। এ ছাড়া বক্তব্য দেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নি

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

একদিকে নতুন ফুটবল একাডেমির যাত্রা, অন্যদিকে মাদকবিরোধী শপথ। সঙ্গে ক্রীড়া সামগ্রী বিতরণ আর আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ। সব মিলিয়ে শুক্রবার (২৬ জুন) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রাম পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রকেট ফুটবল একাডেমির। একই সঙ্গে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সমাবেশ, স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জেলা বিসিএস অফিসার্স ফোরামের সভাপতি ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এবং পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

এ ছাড়া বক্তব্য দেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেল্লাল ও হোসেন অপু, জেলা বিএনপির নেতা খান মনির হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সদ্দার জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদ্দার নাসির উদ্দিন লনি, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধাশ্রমের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম, বায়তুল লতিফ জামে মসজিদের সভাপতি শেখ সওকত আলী শহর, বেগ মামীম, সালমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন স্বেচ্ছায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন। পরে কেক কেটে রকেট ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু ঘোষণা করা হয়।

মাদকবিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যের সময় সিপিএ রফিকুল ইসলাম জগলুর আহ্বানে উপস্থিত সবাই দাঁড়িয়ে হাত উঁচু করে মাদকমুক্ত সমাজ গঠনের শপথ নেন। বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।

অনুষ্ঠানে ড. মো. ফরিদুল ইসলাম বাবলুর উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী পায় কান্দাপাড়া নুরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কে. এম. বাদখালী মাধ্যমিক বিদ্যালয়, হাকিমপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ষাটগম্বুজ আদর্শ আলিম মাদরাসা, বায়তুস সারব এবং সরুই স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা, ক্রীড়া ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ স্থানীয় তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow