ফুটবলটা ধনী দেশগুলোর একার সম্পত্তি নয়: কেপ ভার্দের কোচ

২০২৬ বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের দেশ কেপ ভার্দে সবাইকে চমকে দিয়েছে। স্পেন ও উরুগুয়ের মত দুই শক্তিশালী দেশের বিপক্ষে তারা ড্র করে এখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। বিশ্বকাপের অন্যতম চমক হয়ে ওঠা কেপ ভার্দে এমন একটি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, যা সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ঠিক আগে কোচ বুবিস্তা এ কথা বলেন। এই ম্যাচটি জিতলে তারা দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে। তথাকথিত ‘ছোট দল’ বা ‘আন্ডারডগ’দের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন। বুবিস্তা বলেন, ‘এই দেশগুলো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমি মনে করি ফুটবল সবার জন্য। এটি কেবল ধনী দেশগুলোর সম্পত্তি নয়, বরং সাধারণ মানুষেরও। তাই, অপেক্ষাকৃত কম সম্পদশালী দেশগুলোর অংশগ্রহণের সুযোগ পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আর এটাই আমাদের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে।’ ‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে যখন কোনো দল, বিশেষ করে প্রাথমিক ধাপটি অতিক্রম করতে সক্ষম হয়, তখন তাত

ফুটবলটা ধনী দেশগুলোর একার সম্পত্তি নয়: কেপ ভার্দের কোচ

২০২৬ বিশ্বকাপে আফ্রিকান অঞ্চলের দেশ কেপ ভার্দে সবাইকে চমকে দিয়েছে। স্পেন ও উরুগুয়ের মত দুই শক্তিশালী দেশের বিপক্ষে তারা ড্র করে এখনো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

বিশ্বকাপের অন্যতম চমক হয়ে ওঠা কেপ ভার্দে এমন একটি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, যা সীমিত আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হতে পারে।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ঠিক আগে কোচ বুবিস্তা এ কথা বলেন। এই ম্যাচটি জিতলে তারা দ্বিতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারবে।

তথাকথিত ‘ছোট দল’ বা ‘আন্ডারডগ’দের সাফল্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেন। বুবিস্তা বলেন, ‘এই দেশগুলো বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমি মনে করি ফুটবল সবার জন্য। এটি কেবল ধনী দেশগুলোর সম্পত্তি নয়, বরং সাধারণ মানুষেরও। তাই, অপেক্ষাকৃত কম সম্পদশালী দেশগুলোর অংশগ্রহণের সুযোগ পাওয়াটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আর এটাই আমাদের সিদ্ধান্তকে যৌক্তিক প্রমাণ করে।’

‘ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে যখন কোনো দল, বিশেষ করে প্রাথমিক ধাপটি অতিক্রম করতে সক্ষম হয়, তখন তাতে আমাদের সন্তুষ্টই হওয়া উচিত। আমরা আশা করি, একটি ছোট ও দরিদ্র দেশ হিসেবে আমাদের এই অংশগ্রহণ আমাদের মতোই অন্যান্য দরিদ্র ও ছোট দেশগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’

বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচেই কেপ ভার্দে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের (প্রথমে স্পেন এবং পরে উরুগুয়ে) সাথে ড্র করেছে। এখন ঐতিহাসিক যোগ্যতা অর্জনের জন্য তাদের কেবল সৌদি আরবকে হারাতে হবে। আর এই লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে তারা উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার দিকে তাকিয়ে আছে।

এই বিষয়ে বুবিস্তা বলেন, ‘আমি সাধারণত অনেক কোচের কাছ থেকেই অনুপ্রেরণা নিই। যেসব কোচকে আমি পছন্দ করি বা সবসময়ই পছন্দ করে এসেছি। তাদের মধ্যে একজন হলেন বিয়েলসা, যার দলের বিপক্ষে আমি গত ম্যাচেই খেলেছি। তবে গার্দিওলার কাজের ধরনও আমার খুব পছন্দের। বিশেষ করে রক্ষণ ও আক্রমণের ক্ষেত্রে তার কৌশল এবং আরও অনেক কোচের কাজই আমাকে অনুপ্রাণিত করে।’

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow