ফুটবলারদের বাসে ডাকাতের হামলা
ঘানার প্রিমিয়ার লিগ ফুটবলে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে ফুটবল বিশ্বে বইছে নিন্দার ঝড়। গত রোববার অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে বাসে সশস্ত্র ডাকাত দলের হামলার ঘটনায় লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং নিহত হয়েছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জিএফএ জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ঘটে ন্যাঙ্কারজনক এই ঘটনা। ঘটনাস্থলেই নিহত হন তিনি। বেরেকুম চেলসির পক্ষ থেকে জানানো হয়, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’ ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) পরে নিশ্চিত করে ডাকাতদের এই হামলায় বেরেকুম চেলসির ২০ বছর বয়সী উইঙ্গার ফ্রিমপং প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে জিএফএ বলেছ
ঘানার প্রিমিয়ার লিগ ফুটবলে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। যা নিয়ে ফুটবল বিশ্বে বইছে নিন্দার ঝড়। গত রোববার অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে বাসে সশস্ত্র ডাকাত দলের হামলার ঘটনায় লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং নিহত হয়েছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। জিএফএ জানায়, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ঘটে ন্যাঙ্কারজনক এই ঘটনা। ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বেরেকুম চেলসির পক্ষ থেকে জানানো হয়, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) পরে নিশ্চিত করে ডাকাতদের এই হামলায় বেরেকুম চেলসির ২০ বছর বয়সী উইঙ্গার ফ্রিমপং প্রাণ হারিয়েছেন। এক বিবৃতিতে জিএফএ বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। ডমিনিক ছিলেন এক উজ্জ্বল তরুণ প্রতিভা; ফুটবলের প্রতি তার নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের প্রাণশক্তি হয়ে উঠেছিল।’
জিএফএ আরও জানিয়েছে, ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ খেলতে যাতায়াতের সময় ক্লাবগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে। এর আগে ২০২৩ সালেও প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেবার সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিসের বাসে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা, তবে সেই ঘটনায় কেউ হতাহত হননি।
What's Your Reaction?