ফুলদি নদীতে মিলল তরুণীর মরদেহ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদি নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশে ফুলদি নদীর শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলে ও পথচারীরা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। নৌ পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়

ফুলদি নদীতে মিলল তরুণীর মরদেহ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদি নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রাম সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বড় ভাটেরচর গ্রামের পূর্ব পাশে ফুলদি নদীর শাখা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলে ও পথচারীরা। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০টার দিকে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। নৌ পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে আশপাশের সব থানায় বার্তা ও তথ্য পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow