ফুলবাড়িয়ায় দুই প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও বিদ্রোহী প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল হাসান মিলন বলেন, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। ওই ঘটনায় যে ব্যক্তি জড়িত বলে আমরা জেনেছি,তার সাথে আমার পারিবারিক যে সম্পর্কের পরিচয় দেয়া হয়েছে তা সত্য নয়। কামরুল হাসান মিলন বলেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিনিয়ত ও অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইতোপূর্বে এ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীর উপর হামলা, ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়ার মিলন বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের সামনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা মব সৃষ্টি করা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এবং নির্বাচনী প্রচার গাড়িতে হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। এ
ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন ও বিদ্রোহী প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ফুলবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কামরুল হাসান মিলন বলেন, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বালিয়ান ইউনিয়নের মোহাম্মদ নগর বাজারে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের ঘটনার সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়েছে। ওই ঘটনায় যে ব্যক্তি জড়িত বলে আমরা জেনেছি,তার সাথে আমার পারিবারিক যে সম্পর্কের পরিচয় দেয়া হয়েছে তা সত্য নয়।
কামরুল হাসান মিলন বলেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা প্রতিনিয়ত ও অব্যাহতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইতোপূর্বে এ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীর উপর হামলা, ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়ার মিলন বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসের সামনে ঘোড়া প্রতীকের সমর্থকেরা মব সৃষ্টি করা, ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলা এবং নির্বাচনী প্রচার গাড়িতে হামলার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন।
এসকল প্রতিটি ঘটনা প্রশাসনকে অবহিত করেছি এবং সোস্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদেরকে শান্ত থাকতে বলেছি।
তিনি আরও বলেন, শুক্রবারের ঘটনাটি ইতিপূর্বের তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল করার অপচেষ্টা ও নির্বাচনকে বাধাগ্রস্থ করার অপপ্রয়াস। উক্ত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান তিনি।
এর আগে শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন জামায়াত মনোনীত প্রার্থীর লোকজন কর্তৃক বালিয়ান ইউনিয়নে তার কর্মী আশিককে পরিকল্পিত ভাবে বেধড়ক মারধরের অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি ও নিন্দা জানিয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন।
What's Your Reaction?