ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান, প্রতিপক্ষ বসুন্ধরা কিংস

জামাল ভূঁইয়ার অনিন্দ্যসুন্দর ফ্রি-কিক ছিল ব্রাদার্স ইউনিয়নের লাইফলাইন—০-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ঘুরে দাঁড়ানোর গোল। সৌরভ দেওয়ানের আলোয় তা ঢেকে গেছে। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখানো ম্যাচে সৌরভ দেওয়ান করেছেন জোড়া গোল। ১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিংস ও মোহামেডান। প্রথম কোয়ালিফায়ার্সে ব্রাদার্সকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার্স হেরে ফাইনালে যাওয়ার সুযোগ হারাল গোপীবাগের ক্লাবটি। ২১ বছর আগে, ২০০৫ সালে সর্বশেষ ফাইনালে উঠেছিল ব্রাদার্স। এবারও তারা সে স্বপ্নটা দেখছিল। কিন্তু সৌরভ দেওয়ানে উজ্জীবিত মোহামেডান সে স্বপ্নটা বিবর্ণ করে দিল। এটি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস-মোহামেডানের মধ্যকার দ্বিতীয় ফাইনাল। ২০২৩-২৪ মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হালের পরাশক্তি বসুন্ধরা কিংস। পরাশক্তি হিসেবে ঘরোয়া শীর্ষ লিগে আত্মপ্রকাশের পর এটি হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ প্রচেষ্টায় চারবার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। মোহামেডানকে হারাতে পারলে ফেডার

ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডান, প্রতিপক্ষ বসুন্ধরা কিংস

জামাল ভূঁইয়ার অনিন্দ্যসুন্দর ফ্রি-কিক ছিল ব্রাদার্স ইউনিয়নের লাইফলাইন—০-১ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় ঘুরে দাঁড়ানোর গোল। সৌরভ দেওয়ানের আলোয় তা ঢেকে গেছে। ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নাম লেখানো ম্যাচে সৌরভ দেওয়ান করেছেন জোড়া গোল।

১৯ মে বসুন্ধরা কিংস অ্যারেনায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিংস ও মোহামেডান। প্রথম কোয়ালিফায়ার্সে ব্রাদার্সকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে এসেছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার্স হেরে ফাইনালে যাওয়ার সুযোগ হারাল গোপীবাগের ক্লাবটি। ২১ বছর আগে, ২০০৫ সালে সর্বশেষ ফাইনালে উঠেছিল ব্রাদার্স। এবারও তারা সে স্বপ্নটা দেখছিল। কিন্তু সৌরভ দেওয়ানে উজ্জীবিত মোহামেডান সে স্বপ্নটা বিবর্ণ করে দিল।

এটি হতে যাচ্ছে বসুন্ধরা কিংস-মোহামেডানের মধ্যকার দ্বিতীয় ফাইনাল। ২০২৩-২৪ মৌসুমে ঐতিহ্যবাহী ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হালের পরাশক্তি বসুন্ধরা কিংস। পরাশক্তি হিসেবে ঘরোয়া শীর্ষ লিগে আত্মপ্রকাশের পর এটি হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের ষষ্ঠ ফাইনাল। আগের পাঁচ প্রচেষ্টায় চারবার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। মোহামেডানকে হারাতে পারলে ফেডারেশন কাপে টানা তিন শিরোপা জিতে হ্যাটট্রিক পূর্ণ করবে কিংস।

ফেডারেশন কাপ দিয়ে নিজেকে পাদপ্রদীপের আলোয় তুলে ধরলেন সৌরভ দেওয়ান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরামবাগের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে আগমনী বার্তা দেন। এলিমিনেটরে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে মোহামেডানের ৩-০ ব্যবধানের জয়ে শেষ গোলটি করেন তিনি। গতকাল ব্রাদার্স ইউনিয়নকে হারানো ম্যাচে করলেন জোড়া গোল। ফেডারেশন কাপের সর্বশেষ তিন ম্যাচে ৬ গোল করলেন এ ফরোয়ার্ড।

এ মৌসুমে মোহামেডানের পথ মোটেও মসৃণ ছিল না। চ্যালেঞ্জ কাপের শিরোপা জেতা হয়নি, বাংলাদেশ ফুটবল লিগেও শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই ফেডারেশন কাপই এখন তাদের একমাত্র আশার আলো, মর্যাদা বাঁচানোর শেষ মঞ্চ।

নৈপুণ্যের কারণে প্রধান কোচের পদ থেকে আলফাজ আহমেদকে অপসারণের পরই ঘুরে দাঁড়ানোর পথ প্রশস্ত করেছে মোহামেডান। আবদুল কাইয়ুম সেন্টুকে প্রধান কোচ করার পর চার লিগ ম্যাচের তিনটি জেতা সাদা-কালোরা কাপ ফাইনালে উঠে এলো। ফেডারেশন কাপের সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। তারা ১২ বার শিরোপা জিতেছে। মোহামেডান আছে দ্বিতীয় স্থানে, ১১ বার। এবার চ্যাম্পিয়ন হলে মোহামেডান আবাহনীর রেকর্ডে ভাগ বসাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow