ফেনী-১ খালেদার আসনে ধানের শীষের জয়
বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ ফলাফল ঘোষণা করেন। মোট ১২১টি ভোটকেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট। ফেনী-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় রফিকুল আলম মজনু বলেন, এই আসনটি বেগম খালেদা জিয়ার আমানত। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। তিনি নির্বাচনে বিজয়ী করতে সহযোগিতা করায় ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি
বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ ফলাফল ঘোষণা করেন। মোট ১২১টি ভোটকেন্দ্রের ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৬১৫ ভোট।
ফেনী-১ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১২১টি এবং মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ১৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৮৯১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২৬৯ জন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় রফিকুল আলম মজনু বলেন, এই আসনটি বেগম খালেদা জিয়ার আমানত। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি নির্বাচনে বিজয়ী করতে সহযোগিতা করায় ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ফেনী-১ আসনটি দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। তিনি এ আসন থেকে পরপর পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুর পর বিকল্প প্রার্থী হিসেবে রফিকুল আলম মজনুকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়।
What's Your Reaction?