ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে বিজয়ী

ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কমর্কর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বেসরকারিভাবে মিন্টুকে বিজয়ী ঘোষণা করেন। রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার ১৬১ কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৬৩ ভোট।  মিন্টু মানিক থেকে ১৯ হাজার ৩৬২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এ আসনে ৫০৮১৯২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২৯০৩ জন। তার মধ্যে বাতিল হয়েছে ৭২৭৮টি ভোট। এ আসনে ভোট প্রদানের হার ছিল ৫৫ দশমিক ৬৭ শতাংশ। বিজয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি পরাজিত প্রার্থী মানিকসহ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের এ ভালোবাসায় অভিভূত হয়েছি।

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু বেসরকারিভাবে বিজয়ী

ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কমর্কর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বেসরকারিভাবে মিন্টুকে বিজয়ী ঘোষণা করেন।

রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দাগনভুঞা ও সোনাগাজী উপজেলার ১৬১ কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ১৬৩ ভোট। 

মিন্টু মানিক থেকে ১৯ হাজার ৩৬২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন। এ আসনে ৫০৮১৯২ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২৯০৩ জন। তার মধ্যে বাতিল হয়েছে ৭২৭৮টি ভোট। এ আসনে ভোট প্রদানের হার ছিল ৫৫ দশমিক ৬৭ শতাংশ।

বিজয় লাভের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, আমি পরাজিত প্রার্থী মানিকসহ সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদের এ ভালোবাসায় অভিভূত হয়েছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow