ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) ও তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে।  গ্রেপ্তারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে।  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মো. মামুনের কাছ থেকে ৪৫০টি ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুন ও তার সহযোগী মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন (৬১) ও তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে ও আবুল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নের সাত ঘরিরা গ্রামের আবদু সালামের ছেলে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে একটি টিম শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন মো. মামুনের কাছ থেকে ৪৫০টি ইয়াবাসহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামুন ও তার সহযোগী মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীকে ফেনী মডেল থানার হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযানে ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল জব্দ করা হয়। 

ফেনী জেলা তাঁতী দলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবন জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন, এটা এখনও ওইভাবে জমা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow