ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফেনীর ফুলগাজীতে যুবকদের মাদক ও অপরাধমুক্ত রাখতে ছাত্রদলের আয়োজনে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ২য় আসর উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় জি এম হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ আর এম গ্রুপের এমডি আমিনুর রহমান মজুমদার (খোকন) । ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূইয়ার সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জি এ মাঠ ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজিজ আহাম্মদ সহেল, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাহমুদুল হক মুন্না। জি এম মাঠ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, আজিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন, মনির আহম্মদ, জি এ মাঠ ইউনিয়ন ছাত্রদল সভাপতি, নাইম উদ্দিন খন্দকার শান্ত, সাধারণ সম্পাদক, মন্জুরুল আলম নাদিম, জি এম হাট ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নেতারা। খেলা শুরু হওয়ার আগে প্রধান অতিথির বক্তব্যে এ আর এম গ্রুপের এমডি আমিনুর রহমান মজুমদার বলেন, যুবকরাই এ দেশের শক্তি, দেশের ক্রান্তিলগ্নে যুবকরাই এই দেশকে বুকের তাজা রক্ত দিয়ে বার বার সঠিক পথ দেখিয়েছে। কিন্তু মাদক নামক এক ভাইরাসে আজ যুব সমাজ আক্রান্ত। এই যুব
ফেনীর ফুলগাজীতে যুবকদের মাদক ও অপরাধমুক্ত রাখতে ছাত্রদলের আয়োজনে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ২য় আসর উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় জি এম হাট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এ আর এম গ্রুপের এমডি আমিনুর রহমান মজুমদার (খোকন) ।
ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহম্মদ ভূইয়ার সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জি এ মাঠ ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আজিজ আহাম্মদ সহেল, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মাহমুদুল হক মুন্না। জি এম মাঠ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, আজিম উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক ইসমাইল হোসেন, মনির আহম্মদ, জি এ মাঠ ইউনিয়ন ছাত্রদল সভাপতি, নাইম উদ্দিন খন্দকার শান্ত, সাধারণ সম্পাদক, মন্জুরুল আলম নাদিম, জি এম হাট ইউনিয়ন জাতীয়তাবাদী পরিবারের নেতারা।
খেলা শুরু হওয়ার আগে প্রধান অতিথির বক্তব্যে এ আর এম গ্রুপের এমডি আমিনুর রহমান মজুমদার বলেন, যুবকরাই এ দেশের শক্তি, দেশের ক্রান্তিলগ্নে যুবকরাই এই দেশকে বুকের তাজা রক্ত দিয়ে বার বার সঠিক পথ দেখিয়েছে। কিন্তু মাদক নামক এক ভাইরাসে আজ যুব সমাজ আক্রান্ত। এই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের নেশা থেকে খেলাধুলার নেশায় আসক্ত করতে পারলেই আমরা একটি শক্তিশালী মাদক ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে পারব। তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যুবকদের আন্তরিক আহ্বান জানান। যুবকদের সব সামাজিক, মানবিক ও জনবান্ধব কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
জার্সি উন্মোচনের মধ্য দিয়ে এ আর এম গ্রুপের এমডি আমিনুর রহমান মজুমদার মাসব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
খেলায় মোট ১০ টি দল অংশগ্রহণ করে, উদ্বোধনী খেলায় প্রতিযোগিতা করেন ১ নং ছাত্রদল বনাম ২ নং ওয়ার্ড ছাত্রদল।
What's Your Reaction?