ফেনীতে জামায়াতকর্মীর দোকান ভাঙচুর, কৃষকদল নেতা বহিষ্কার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াতকর্মীর দোকান ভাঙচুরের ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল এর ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মোঃ আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপি সুত্রে জানা গেছে, সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন কালবেলাকে জানান, জামাতকর্মীর দোকান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে জামায়াতকর্মীর দোকান ভাঙচুরের ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদল এর ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মোঃ আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপি সুত্রে জানা গেছে, সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন কালবেলাকে জানান, জামাতকর্মীর দোকান ভাঙচুরের ঘটনার প্রাথমিক সত্যতার প্রমাণ মেলায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানতে পেরেছি। দলের সাইনবোর্ড ব্যবহার করে যারাই অপকর্ম করে করবে তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?