ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ফেনীর পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে এই দুর্ঘটনা দুটি ঘটে। সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে আইপিএস মেরামতের কাজ করছিলেন মোহাম্মদ দুলাল (৩৫)। কাজ করার একপর্যায়ে অসতর্কতাবশত তিনি বিদ্যুতায়িত হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যান বাড়ির জালাল আহমেদের ছেলে। সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মানিক (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের ভূঁইয়াবাড়ীর নজির আহম

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ফেনীর পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ জুন) সকালে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে এই দুর্ঘটনা দুটি ঘটে।

সোনাগাজী মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের ওয়াহিদ উদ্দিনের নতুন বাড়িতে আইপিএস মেরামতের কাজ করছিলেন মোহাম্মদ দুলাল (৩৫)। কাজ করার একপর্যায়ে অসতর্কতাবশত তিনি বিদ্যুতায়িত হন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দুলাল দাগনভূঞা উপজেলার দক্ষিণ করিমপুর গ্রামের সেলিম চেয়ারম্যান বাড়ির জালাল আহমেদের ছেলে।

সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে মানিক (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের ভূঁইয়াবাড়ীর নজির আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে নিজ কক্ষে অসতর্কতাবশত বিদ্যুতায়িত হন মানিক। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow