ফেনীতে ২ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফেনী পৌর যুবদল সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ইতোপূর্বে কার্যকারিতা স্থগিতকৃত ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করে তাদেরকে নিজ নিজ পদে বহাল করা হলো। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়। ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকা

ফেনীতে ২ যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফেনী পৌর যুবদল সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে।

ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ইতোপূর্বে কার্যকারিতা স্থগিতকৃত ফেনী পৌর যুবদলের কমিটি পুনর্বহাল করে তাদেরকে নিজ নিজ পদে বহাল করা হলো।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য জানানো হয়।

ফেনী জেলা যুবদলের সভাপতি নাসির উদ্দিন খন্দকার কালবেলাকে জানান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দশক্রমে ফেনী পৌর যুবদলের সভাপতি ও সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow