ফের বেড়েছে স্বর্ণের দাম

ডলারের দাম কমা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ১৪ দিনের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।  খবর রয়টার্সের।  এর আগে গতকাল বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলার হয়েছিল।  মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়েছে, যা এর চাহিদা বাড়িয়ে দিয়েছে। যদিও পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু বিনিয়োগকারীরা এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান। লেবাননে ইসরাইলি হামলা ও হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে উদ্বেগ কাটেনি।  বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন জানিয়েছেন, ডলারের দুর্বলতা স্বর্ণকে হারানো অবস্থান ফিরে পেতে সাহায্য করলেও বাজারে এখনো সতর্কতা বিরাজ করছে। কারণ, যদি যুদ্ধবিরতি ভেস্তে যায় ও নতুন করে উত্তেজনা বাড়ে, তবে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যেতে পারে। সেক

ফের বেড়েছে স্বর্ণের দাম

ডলারের দাম কমা ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলা ১৪ দিনের যুদ্ধবিরতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৫ দশমিক ৯৯ ডলারে দাঁড়িয়েছে।  খবর রয়টার্সের। 

এর আগে গতকাল বুধবার (৮ এপ্রিল) স্পট গোল্ড বা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৭৫৬ দশমিক ৩৭ ডলার হয়েছিল। 

মার্কিন ডলার সূচক কিছুটা কমে যাওয়ায় অন্যান্য দেশের মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়েছে, যা এর চাহিদা বাড়িয়ে দিয়েছে।

যদিও পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, কিন্তু বিনিয়োগকারীরা এর স্থায়িত্ব নিয়ে সন্দিহান। লেবাননে ইসরাইলি হামলা ও হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে উদ্বেগ কাটেনি। 

বাজার বিশ্লেষক বব হ্যাবারকর্ন জানিয়েছেন, ডলারের দুর্বলতা স্বর্ণকে হারানো অবস্থান ফিরে পেতে সাহায্য করলেও বাজারে এখনো সতর্কতা বিরাজ করছে। কারণ, যদি যুদ্ধবিরতি ভেস্তে যায় ও নতুন করে উত্তেজনা বাড়ে, তবে জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি আবারও বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বেশি রাখতে পারে, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের জন্য নেতিবাচক হতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপার দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow