ফেরারি পাখিরা কখনো ফেরেনা, শেখ হাসিনাও ফিরতে পারবে না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফেরারি পাখিরা কখনো ফেরেনা, শেখ হাসিনাও ফিরতে পারবে না। তবে ফিরতে পারত যদি তাকে জোর করে দেশ থেকে বের করা হতো। রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান- ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‌‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এসময় রিজভী বলেন, লেলিন ফিরেছে, ইমাম খমেনি ফিরেছে কারণ তারা দেশের টাকা পাচার করেনি, প্লট নেয়নি, ব্যাংকের টাকা মেরে খায়নি। এজন্য তারা ফিরতে পেরেছে। তবে আমাদের মধ্যে ঐক্য না থাকলে ফ্যাসিস্ট অন্যকোনো রূপে ফিরে আসার চেষ্টা করতে পারে। তিনি বলেন, জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে। রিজভী আরও বলেন, দেশের সার্বভৌমত্বকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শুধু ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে সবকিছু উজাড় করে দিয়েছে। সে (শেখ হাসিনা) কাউকে পাত্তা দেয়নি, সবাইকে উপেক্ষা

ফেরারি পাখিরা কখনো ফেরেনা, শেখ হাসিনাও ফিরতে পারবে না

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফেরারি পাখিরা কখনো ফেরেনা, শেখ হাসিনাও ফিরতে পারবে না। তবে ফিরতে পারত যদি তাকে জোর করে দেশ থেকে বের করা হতো।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থান- ২০২৪ এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‌‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এসময় রিজভী বলেন, লেলিন ফিরেছে, ইমাম খমেনি ফিরেছে কারণ তারা দেশের টাকা পাচার করেনি, প্লট নেয়নি, ব্যাংকের টাকা মেরে খায়নি। এজন্য তারা ফিরতে পেরেছে। তবে আমাদের মধ্যে ঐক্য না থাকলে ফ্যাসিস্ট অন্যকোনো রূপে ফিরে আসার চেষ্টা করতে পারে।

তিনি বলেন, জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে।

রিজভী আরও বলেন, দেশের সার্বভৌমত্বকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। শুধু ক্ষমতায় টিকে থাকতে দিল্লির কাছে সবকিছু উজাড় করে দিয়েছে। সে (শেখ হাসিনা) কাউকে পাত্তা দেয়নি, সবাইকে উপেক্ষা করে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্পর্ক রেখেছে, শুধু তার ক্ষমতায় টিকে থাকার জন্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী জিন্নাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ডষ মো. নাজমুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তার ও কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন আহমেদ।

এসজেডএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow