ফেসবুক লাইভে কান্নার পর ছাত্রদলে পদ পেলেন সেই নয়ন

কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কর্মী আহসান উল্লাহ নয়ন। সেই ঘটনার প্রায় দেড় মাস পর অবশেষে দলীয় মূল্যায়ন পেলেন তিনি। নবঘোষিত ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ। পদপ্রাপ্ত আহসান উল্লাহ নয়ন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হলেও দীর্ঘদিনের কর্মী নয়নের নাম না থাকায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। সেই রাতেই ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থা

ফেসবুক লাইভে কান্নার পর ছাত্রদলে পদ পেলেন সেই নয়ন

কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের কর্মী আহসান উল্লাহ নয়ন। সেই ঘটনার প্রায় দেড় মাস পর অবশেষে দলীয় মূল্যায়ন পেলেন তিনি। নবঘোষিত ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ।

পদপ্রাপ্ত আহসান উল্লাহ নয়ন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের বাসিন্দা। তিনি মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

দলীয় সূত্রে জানা যায়, গত ২ মে রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হলেও দীর্ঘদিনের কর্মী নয়নের নাম না থাকায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

সেই রাতেই ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক ত্যাগী কর্মীকে মূল্যায়ন করা হয়নি। তিনি দাবি করেন, ছাত্রদলের রাজনীতি করার কারণে তিনি নৌবাহিনীর চাকরির সুযোগ হারিয়েছেন এবং বিভিন্ন সময় নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

লাইভে তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পরও কমিটিতে স্থান না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। একপর্যায়ে ছাত্রদল ছেড়ে দেওয়ার ঘোষণাও দেন। তার কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন পদ পাওয়ার পর প্রতিক্রিয়ায় আহসান উল্লাহ নয়ন বলেন, ‌“পদবঞ্চিত হওয়ার দিন আমার অভিভাবক ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার আমাকে বলেছিলেন, ‘রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, পড়ে গেছো উঠে দাঁড়াও’। সেই কথাই আমাকে অনুপ্রাণিত করেছে।”

এ বিষয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অনেক যোগ্য ও ত্যাগী কর্মী বাদ পড়েছিলেন। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে একটি তালিকা তৈরি করে কেন্দ্রীয় কমিটির কাছে বর্ধিত কমিটির অনুমোদনের আবেদন করা হয়। পরে কেন্দ্রীয় নেতৃত্ব ৫৫ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটির অনুমোদন দেয়।’

হোসাইন সুলভ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow