ফেসবুকে ভাইরাল উত্তরায় নারী ধর্ষণের বিষয়টি ভিত্তিহীন : ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দাবিতে প্রকাশিত ভিডিও এর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই তথ্য জানায়। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে। জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে

ফেসবুকে ভাইরাল উত্তরায় নারী ধর্ষণের বিষয়টি ভিত্তিহীন : ডিএমপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দাবিতে প্রকাশিত ভিডিও এর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই তথ্য জানায়।

সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই-বাছাই ও অনুসন্ধানে এ ধরনের কোনো ঘটনা উত্তরা, ঢাকা মহানগরী কিংবা বাংলাদেশের কোথাও সংঘটিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরির অপচেষ্টা হিসেবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের গুজব ছড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরোনো, সাজানো কিংবা ভিন্ন দেশের ভিডিও বাংলাদেশে ঘটেছে বলে প্রচারের একাধিক ঘটনা আন্তর্জাতিক ও দেশীয় ফ্যাক্টচেক সংস্থাগুলো মিথ্যা বলে শনাক্ত করেছে।

জনসাধারণকে এ ধরনের বিভ্রান্তিকর পোস্ট, ভিডিও ও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোনো তথ্য শেয়ার করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে সত্যতা যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।

একই সঙ্গে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার সঙ্গে জড়িতদের সনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow