ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্ট্যাটাসে এয়াকুব আলী লেখেন, রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতা, ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বৃহত্তর ঐক্য ও আদর্শকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। দেশের স্বার্থে কখনো কখনো ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনীতি। রাজনীতি থেকে বিদায়ের ঘোষণায় তিনি আরও বলেন, আমি দল ও দেশের জন্য যতটুকু করতে পেরেছি, তা নিয়েই সন্তুষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে না থাকলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবো। এমআরএএইচ/এসএএইচ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এলডিপি নেতা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

স্ট্যাটাসে এয়াকুব আলী লেখেন, রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতা, ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বৃহত্তর ঐক্য ও আদর্শকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। দেশের স্বার্থে কখনো কখনো ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনীতি।

রাজনীতি থেকে বিদায়ের ঘোষণায় তিনি আরও বলেন, আমি দল ও দেশের জন্য যতটুকু করতে পেরেছি, তা নিয়েই সন্তুষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে না থাকলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবো।

এমআরএএইচ/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow