ফোনের ইন্টারনেট বাঁচিয়ে ইউটিউব দেখবেন যেভাবে

বর্তমানে ভিডিও দেখা, নতুন কিছু শেখা কিংবা সমস্যার সমাধান খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ইউটিউব। তবে নিয়মিত ইউটিউব ব্যবহারকারীদের অনেকেরই অভিযোগ, মোবাইল ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে যাদের বাসায় ওয়াই-ফাই সংযোগ নেই, তাদের জন্য বিষয়টি আরও বেশি ভোগান্তির। তবে কিছু সহজ সেটিংস পরিবর্তন করলেই ডাটা খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ভিডিও কোয়ালিটি কমিয়ে রাখুন অনেকেই ইউটিউবের ভিডিও কোয়ালিটি ‘অটো’ মোডে ব্যবহার করেন। এই অবস্থায় ইন্টারনেটের গতি ভালো থাকলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর রেজোলিউশন বাড়িয়ে দেয়। ফলে ভিডিও আরও পরিষ্কার দেখা গেলেও ডাটা খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আরও পড়ুন ইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে ডাটা বাঁচাতে চাইলে ভিডিও কোয়ালিটি কম রেজোলিউশনে সেট করে রাখা ভালো। এতে সামান্য মানের পার্থক্য দেখা গেলেও স্মার্টফোনের ছোট স্ক্রিনে সেটি খুব একটা বোঝা যায় না। চালু করুন ডাটা সেভার ইউটিউব অ্যাপের সেটিংসে ‘ডাটা সেভার’ নামে একটি ফিচার রয়েছে। এটি সক্রিয় করলে ভিডিও তুলনামূলক কম মানে স্ট্রিম হয়, ফলে ডাটা ব্যবহারের পরিমাণও কমে যায়। এটি চালু করতে ইউ

ফোনের ইন্টারনেট বাঁচিয়ে ইউটিউব দেখবেন যেভাবে

বর্তমানে ভিডিও দেখা, নতুন কিছু শেখা কিংবা সমস্যার সমাধান খোঁজার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ইউটিউব। তবে নিয়মিত ইউটিউব ব্যবহারকারীদের অনেকেরই অভিযোগ, মোবাইল ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। বিশেষ করে যাদের বাসায় ওয়াই-ফাই সংযোগ নেই, তাদের জন্য বিষয়টি আরও বেশি ভোগান্তির।

তবে কিছু সহজ সেটিংস পরিবর্তন করলেই ডাটা খরচ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ভিডিও কোয়ালিটি কমিয়ে রাখুন

অনেকেই ইউটিউবের ভিডিও কোয়ালিটি ‘অটো’ মোডে ব্যবহার করেন। এই অবস্থায় ইন্টারনেটের গতি ভালো থাকলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে ভিডিওর রেজোলিউশন বাড়িয়ে দেয়। ফলে ভিডিও আরও পরিষ্কার দেখা গেলেও ডাটা খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

ডাটা বাঁচাতে চাইলে ভিডিও কোয়ালিটি কম রেজোলিউশনে সেট করে রাখা ভালো। এতে সামান্য মানের পার্থক্য দেখা গেলেও স্মার্টফোনের ছোট স্ক্রিনে সেটি খুব একটা বোঝা যায় না।

চালু করুন ডাটা সেভার

ইউটিউব অ্যাপের সেটিংসে ‘ডাটা সেভার’ নামে একটি ফিচার রয়েছে। এটি সক্রিয় করলে ভিডিও তুলনামূলক কম মানে স্ট্রিম হয়, ফলে ডাটা ব্যবহারের পরিমাণও কমে যায়। এটি চালু করতে ইউটিউব অ্যাপের সেটিংসে গিয়ে ‘ডাটা সেভার’ অপশন অন করে দিন।

অটোপ্লে বন্ধ রাখুন

অনেক সময় একটি ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে আরেকটি ভিডিও চালু হয়ে যায়। ব্যবহারকারী খেয়াল না করলেও ভিডিও চলতে থাকে এবং অপ্রয়োজনীয়ভাবে ডেটা খরচ হয়। এই সমস্যা এড়াতে ইউটিউবের ‘অটোপ্লে’ ফিচার বন্ধ রাখা যেতে পারে। এতে একটি ভিডিও শেষ হলে পরবর্তী ভিডিও নিজে থেকে চালু হবে না।

ওয়াই-ফাই থাকলে ভিডিও ডাউনলোড করুন

দীর্ঘ ভিডিও বা প্রিয় কনটেন্ট বারবার দেখতে চাইলে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করে আগে থেকেই ডাউনলোড করে রাখতে পারেন। পরে ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখা যাবে, ফলে মোবাইল ডাটা খরচ হবে না। কয়েকটি সহজ অভ্যাস ও সেটিংস পরিবর্তনের মাধ্যমে ইউটিউব ব্যবহারের সময় ডাটা খরচ অনেকটাই কমানো সম্ভব। এতে মাস শেষে অতিরিক্ত ডাটা কেনার প্রয়োজনও কমে যাবে।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow