ফ্যামিলি কার্ড কর্মসূচি : উদ্বোধনের আগেই অর্থ পেলেন সুবিধাভোগীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে। এতে রাজধানীর কড়াইল বস্তিসহ আশপাশের নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ জড়ো হন। সেখানে উপস্থিত অনেকেই জানান, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার ২ হাজার ৫০০ টাকা জমা হয়েছে। মুঠোফোনে অর্থ পাওয়ার বার্তা পেয়ে অনেক সুবিধাভোগী আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই অর্থ তাদের পরিবারের প্রয়োজন মেটাতে এবং কেনাকাটায় বড় সহায়তা করবে। জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫ট

ফ্যামিলি কার্ড কর্মসূচি : উদ্বোধনের আগেই অর্থ পেলেন সুবিধাভোগীরা

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার টাকা পৌঁছে গেছে। এতে রাজধানীর কড়াইল বস্তিসহ আশপাশের নিম্নআয়ের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ জড়ো হন। সেখানে উপস্থিত অনেকেই জানান, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইল অ্যাকাউন্টে সরকারি সহায়তার ২ হাজার ৫০০ টাকা জমা হয়েছে।

মুঠোফোনে অর্থ পাওয়ার বার্তা পেয়ে অনেক সুবিধাভোগী আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এই অর্থ তাদের পরিবারের প্রয়োজন মেটাতে এবং কেনাকাটায় বড় সহায়তা করবে।

জানা গেছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এজন্য সহায়তার অর্থ সরাসরি সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ না থাকে।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে দেশের আরও বেশি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow