ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ
রাজশাহীর গোদাগাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে বিএনপির নেতারা ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে কর্মী নিয়োগ নিয়ে তাদের অভিযোগ ও দাবির কথা জানান। সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন বুশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ ছিল। সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু করায় প্রকৃত উপকারভোগীদের কাছে এর সুফল পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু থেকেই
রাজশাহীর গোদাগাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে বিএনপির নেতারা ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে কর্মী নিয়োগ নিয়ে তাদের অভিযোগ ও দাবির কথা জানান।
সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন বুশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ ছিল। সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম শুরু করায় প্রকৃত উপকারভোগীদের কাছে এর সুফল পৌঁছে দিতে তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু থেকেই সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া প্রয়োজন।
তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের একটি অংশে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা রয়েছে। বিএনপির নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে সরকারের এ জনকল্যাণমূলক কর্মসূচি প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিপ্লব বলেন, বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহের জন্য যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড একটি জনকল্যাণমূলক কর্মসূচি। এর সুবিধা প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে হলে তথ্য সংগ্রহের প্রথম ধাপেই স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কর্মী নিয়োগে কোনো ধরনের পক্ষপাত বা রাজনৈতিক প্রভাব থাকলে পরবর্তী সময়ে উপকারভোগী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে।
তবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কর্মী নিয়োগে অনিয়ম, রাজনৈতিক প্রভাব কিংবা আওয়ামী লীগসহ অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার অভিযোগের বিষয়ে উপজেলা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মনির হোসেন মাহিন/কেএইচকে/এএসএম
What's Your Reaction?