ফ্যামিলি-কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেওয়া হোক

ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের বদলে সাধারণ মানুষকে ‘এন্টি-চাঁদাবাজি’ কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১-দলীয় জোটের এক পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণকে ফ্যামিলি ও কৃষক কার্ড নয়, এন্টি চাঁদাবাজির কার্ড দেওয়া হোক। নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ বুলেটের সামনে দাঁড়িয়েও পিছ পা হয়নি জুলাই যোদ্ধারা। দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামায়াত-শিবির যথেষ্ট। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বাণিজ্য বাণিজ্য করেছে, জনগণ তাদের চেনেন। তিনি বলেন, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি, চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই দিনাজপুর-৫ এ আসনে এনসিপির ১১ দলীয় জোট প্রার্থী শাপলা কলি প্রতীকে ডা. আব্দুল আহাদকে আপনারা ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমরা নির্বাচিত হলে এই অবহেলিত পার্বতীপুরের উন্নয়ন ও কর্মসংস্

ফ্যামিলি-কৃষক কার্ড না দিয়ে অ্যান্টি চাঁদাবাজি কার্ড দেওয়া হোক

ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের বদলে সাধারণ মানুষকে ‘এন্টি-চাঁদাবাজি’ কার্ড দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ১১-দলীয় জোটের এক পদযাত্রা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণকে ফ্যামিলি ও কৃষক কার্ড নয়, এন্টি চাঁদাবাজির কার্ড দেওয়া হোক। নির্বাচনের দিন যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করছেন বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসবেন। কারণ বুলেটের সামনে দাঁড়িয়েও পিছ পা হয়নি জুলাই যোদ্ধারা। দখলবাজদের প্রতিহত করতে এনসিপি ও জামায়াত-শিবির যথেষ্ট। যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বাণিজ্য বাণিজ্য করেছে, জনগণ তাদের চেনেন।

তিনি বলেন, ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি, চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই দিনাজপুর-৫ এ আসনে এনসিপির ১১ দলীয় জোট প্রার্থী শাপলা কলি প্রতীকে ডা. আব্দুল আহাদকে আপনারা ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। আমরা নির্বাচিত হলে এই অবহেলিত পার্বতীপুরের উন্নয়ন ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকত, যদি ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের প্রার্থিতা বাতিল করত। তাহলে আমরা ইতোমধ্যে ২০টি আসনে জয় লাভ করতাম। কিন্তু তা করা হয়নি। তবে বাংলাদেশের মানুষ এবার আর কোনো অতিথি পাখি ও ঋণখেলাপিদের ভোট দেবে না।

তিনি বলেন, আমাদের লড়াই চাঁদাবাজির বিরুদ্ধে ইনসাফের লড়াই। আমাদের লড়াই দুঃশাসনের বিরুদ্ধে সুশাসনের লড়াই। আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্বের লড়াই। কাজেই ব্যাংক ডাকাত ও ঋণখেলাপি, চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বাংলাদেশের জনগণ মেনে নেবে না।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জামায়াত এনসিপিসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল আহাদের সভাপতিত্বে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, পার্বতীপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জাতীয় যুবশক্তি (এনসিপি) ও আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, জামায়াতের পৌর সেক্রেটারি অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব প্রমুখ বক্তব্য রাখেন।

এমদাদুল হক মিলন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow