ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখাব : মো. শাহজাহান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান বলেন ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখাব। ভারতের দাদাগিরি বাংলাদেশের ওপর আর আমরা হতে দেব না। আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা আর আধিপত্যবাদের জায়গা দেব না। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মো. শাহজাহান বলেন, আপনারা যদি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর জায়গায় পৌঁছে দিতে পারেন বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে, কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা ফ্যাসিবাদকে না বলবো, ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখাব। ভারতের দাদাগিরি বাংলাদেশের ওপর আর আমরা হতে দেব না। তিনি বলেন, আমরা বেকারদের ভাতা দেব না। আমরা বেকারদের বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা দুর্নীতিকে না বলব। তিনি আরও বলেন, আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান বলেন ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখাব। ভারতের দাদাগিরি বাংলাদেশের ওপর আর আমরা হতে দেব না। আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা আর আধিপত্যবাদের জায়গা দেব না।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে বড়তাকিয়া বাজারে অনুষ্ঠিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. শাহজাহান বলেন, আপনারা যদি ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর জায়গায় পৌঁছে দিতে পারেন বাংলাদেশ থেকে দুর্নীতি উচ্ছেদ করা হবে, কারণ বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা ফ্যাসিবাদকে না বলবো, ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখাব। ভারতের দাদাগিরি বাংলাদেশের ওপর আর আমরা হতে দেব না।
তিনি বলেন, আমরা বেকারদের ভাতা দেব না। আমরা বেকারদের বিভিন্ন ট্রেনিং ও প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা দুর্নীতিকে না বলব।
তিনি আরও বলেন, আজকে তরুণরা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা আর আধিপত্যবাদের জায়গা দেব না। বাংলাদেশে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো ইনশাআল্লাহ। বেকারত্বের বিরুদ্ধে জামায়াতে ইসলামের জিরো টলারেন্স থাকবে।
এছাড়াও বক্তব্য রাখেন, মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, খৈয়াছড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইকরামুল হক, ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
What's Your Reaction?