ফ্যাসিবাদী সরকারের ক্ষতিপূরণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি জরুরি: ড. রাশেদ আল মাহমুর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, "আমরা যদি নারীদের সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তবে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত অগ্রসর হবে। অতীতের ফ্যাসিবাদী সরকার যে পরিমাণে সমাজ ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, সেখান থেকে উত্তরণের বড় উপায় হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবায় ব্যাপক অংশগ্রহণ এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করে নারীদের এগিয়ে নিতে হবে।"রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শনিবার (১৪ মার্চ) দুপুরে মাছপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমুখ।এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক

ফ্যাসিবাদী সরকারের ক্ষতিপূরণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি জরুরি: ড. রাশেদ আল মাহমুর

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, "আমরা যদি নারীদের সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারি, তবে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত অগ্রসর হবে। অতীতের ফ্যাসিবাদী সরকার যে পরিমাণে সমাজ ও প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে, সেখান থেকে উত্তরণের বড় উপায় হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবায় ব্যাপক অংশগ্রহণ এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি করে নারীদের এগিয়ে নিতে হবে।"

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৪ মার্চ) দুপুরে মাছপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম-সেবা), পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow