ফ্রান্স-স্পেনের হয়ে সেমিফাইনালের শুরুর একাদশে রয়েছেন যারা
ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। শিরোপার লড়াইয়ে আর মাত্র এক ধাপ দূরে দুই দল। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে তার পরিচিত কৌশলেই একাদশ সাজিয়েছেন। গোলবারের নিচে আছেন উনাই সিমন। রক্ষণভাগে পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন রদ্রি, ফাবিয়ান রুইজ ও দানি ওলমো। আক্রমণে থাকছেন স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা এবং অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামালের দিকে থাকবে বিশেষ নজর। অন্যদিকে ফ্রান্সও নামছে শক্তিশালী একাদশ নিয়ে। গোলরক্ষক হিসেবে থাকছেন মাইক মেনিয়াঁ। রক্ষণে হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো ও লুকা দিন। মাঝমাঠে অরেলিয়ান চুয়ামেনি ও আদ্রিয়েন রাবিওকে সঙ্গ দেবেন মাইকেল ওলিসে। আক্রমণভাগে থাকছেন উসমান দেম্বেলে, দেজিরে দুয়
ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ (মঙ্গলবার) মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল।
শিরোপার লড়াইয়ে আর মাত্র এক ধাপ দূরে দুই দল। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে তার পরিচিত কৌশলেই একাদশ সাজিয়েছেন। গোলবারের নিচে আছেন উনাই সিমন। রক্ষণভাগে পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে ও মার্ক কুকুরেয়া। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন রদ্রি, ফাবিয়ান রুইজ ও দানি ওলমো।
আক্রমণে থাকছেন স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা এবং অধিনায়ক মিকেল ওয়ারজাবাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা ইয়ামালের দিকে থাকবে বিশেষ নজর।
অন্যদিকে ফ্রান্সও নামছে শক্তিশালী একাদশ নিয়ে। গোলরক্ষক হিসেবে থাকছেন মাইক মেনিয়াঁ। রক্ষণে হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো ও লুকা দিন।
মাঝমাঠে অরেলিয়ান চুয়ামেনি ও আদ্রিয়েন রাবিওকে সঙ্গ দেবেন মাইকেল ওলিসে। আক্রমণভাগে থাকছেন উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে এবং অধিনায়ক কিলিয়ান এমবাপে।
স্পেন টানা ৩৭টি অফিসিয়াল ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে। অন্যদিকে ফ্রান্সের শক্তি তাদের সংগঠিত রক্ষণ এবং দ্রুতগতির আক্রমণভাগ। ফলে দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াইয়ে জমে উঠতে যাচ্ছে সেমিফাইনাল।
দুই দলের একাদশ
স্পেন: উনাই সিমন; পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো; লামিনে ইয়ামাল, অ্যালেক্স বায়েনা, মিকেল ওয়ারজাবাল।
ফ্রান্স: মাইক মেনিয়াঁ; হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো, লুকা দিন; অরেলিয়ান চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে; উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপে।
আইএইচএস/
What's Your Reaction?