ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। তবে কর্তৃপক্ষের আশঙ্কা, চূড়ান্ত হিসাব প্রকাশ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। রোববার (২৮ জুন) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে সংস্থাটি জানায়, নিহতদের বেশিরভাগই বয়স্ক। আবাসিক পরিচর্যা কেন্দ্র ও ব্যক্তিগত বাসভবনে মৃত্যুর আরও তথ্য সংগ্রহের পর মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপজুড়ে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন, ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবাও তীব্র চাপে পড়েছে। বিজ্ঞানীরা এটিকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ বলে উল্লেখ করেছেন এবং জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় তীব্র গরম কিছুটা কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও তাপপ্রবাহ সতর্কতার আওতায় রয়েছে। ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, তাপমাত্রা কমে যাওয়ার পরও এর স্বাস্থ্যগত প্রভাব আরও প্রায়
ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য সংস্থা। তবে কর্তৃপক্ষের আশঙ্কা, চূড়ান্ত হিসাব প্রকাশ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
রোববার (২৮ জুন) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে সংস্থাটি জানায়, নিহতদের বেশিরভাগই বয়স্ক। আবাসিক পরিচর্যা কেন্দ্র ও ব্যক্তিগত বাসভবনে মৃত্যুর আরও তথ্য সংগ্রহের পর মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে ইউরোপজুড়ে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন, ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবাও তীব্র চাপে পড়েছে। বিজ্ঞানীরা এটিকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহ বলে উল্লেখ করেছেন এবং জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন।
ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের অধিকাংশ এলাকায় তীব্র গরম কিছুটা কমতে শুরু করলেও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনও তাপপ্রবাহ সতর্কতার আওতায় রয়েছে।
ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, তাপমাত্রা কমে যাওয়ার পরও এর স্বাস্থ্যগত প্রভাব আরও প্রায় ১০ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই পরিস্থিতি এখনো শেষ হয়নি।
জনস্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, তাপপ্রবাহে মারা যাওয়া ব্যক্তিরা প্রায় ৮৫ শতাংশই ৬৫ বছর বা তার বেশি বয়সী ছিলেন। তবে তীব্র গরমের স্বাস্থ্যগত প্রভাব সব বয়সী মানুষের ওপরই পড়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
সূত্র : রয়টার্স
What's Your Reaction?