ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের জন্য ‘এল নিনো’ কতটা দায়ী?
প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। তবে এর প্রভাব ইউরোপে কতটা পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা। ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁসের জলবায়ুবিজ্ঞানী লরিয়ান বাতে বলেছেন, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো গড়ে উঠছে। সাধারণত এর ফলে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাত কমে যায়, আর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বৃষ্টিপাত বেড়ে যায়। তবে ফ্রান্স বা ইউরোপের ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তার মতে, এল নিনোর কোনো প্রভাব দেখা গেলেও তা চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে অনুভূত হতে পারে। লরিয়ান বাতে বলেন, ইউরোপে শক্তিশালী এল নিনোর প্রভাব সাধারণত শীতকালে বেশি দেখা যায়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এর প্রভাব সব সময় একই রকম হয় না। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ওপর আরও অনেক আবহাওয়াগত উপাদান কাজ করে। তিনি জানান, বিভিন্ন জলবায়ু মডেল ইঙ্গিত দিচ্ছে যে এবার একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে এবং বছরের শেষ দিকে এটি সর্বোচ্চ মাত
প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে চলতি বছরের জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। তবে এর প্রভাব ইউরোপে কতটা পড়বে, তা নিয়ে এখনই নিশ্চিত নন বিশেষজ্ঞরা।
ফ্রান্সের আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁসের জলবায়ুবিজ্ঞানী লরিয়ান বাতে বলেছেন, বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে এল নিনো গড়ে উঠছে। সাধারণত এর ফলে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাত কমে যায়, আর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বৃষ্টিপাত বেড়ে যায়।
তবে ফ্রান্স বা ইউরোপের ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে এখনই স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। তার মতে, এল নিনোর কোনো প্রভাব দেখা গেলেও তা চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের শুরুতে অনুভূত হতে পারে।
লরিয়ান বাতে বলেন, ইউরোপে শক্তিশালী এল নিনোর প্রভাব সাধারণত শীতকালে বেশি দেখা যায়। তবে অতীতের অভিজ্ঞতা বলছে, এর প্রভাব সব সময় একই রকম হয় না। তাপমাত্রা ও বৃষ্টিপাতের ওপর আরও অনেক আবহাওয়াগত উপাদান কাজ করে।
তিনি জানান, বিভিন্ন জলবায়ু মডেল ইঙ্গিত দিচ্ছে যে এবার একটি শক্তিশালী এল নিনো তৈরি হতে পারে এবং বছরের শেষ দিকে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছাতে পারে। এর ফলে বৈশ্বিক গড় তাপমাত্রা আরও বাড়তে পারে।
তবে বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই এখনও উচ্চ তাপমাত্রার প্রধান কারণ। এল নিনো এ ক্ষেত্রে অতিরিক্ত একটি প্রভাবক হিসেবে কাজ করে।
লরিয়ান বাতে আরও বলেন, এল নিনো মূলত প্রাকৃতিক জলবায়ুগত পরিবর্তনের একটি অংশ। এটি স্থায়ীভাবে জলবায়ু পরিবর্তন ঘটায় না। সাধারণত একটি এল নিনো পর্ব শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কখনও কখনও এর বিপরীত অবস্থা ‘লা নিনাও’ দেখা দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এল নিনোর প্রভাবও আগের তুলনায় ভিন্ন হতে পারে। তাই এর সম্ভাব্য প্রভাব নিয়ে গবেষণা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
সূত্র : www.20minutes.fr
What's Your Reaction?