ফ্রান্সের রাষ্ট্রদূতের এআইইউবি পরিদর্শন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) মঙ্গলবার (৭ এপ্রিল) ফ্রান্স দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। এসময় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জনাব জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড জনাবা সাইয়েদা নাসিবা হোসাইন। পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা এআইইইউবির শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে অবহিত হন। এ ছাড়াও এআইইউবি অডিটোরিয়াম ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ শীর্ষক একটি তথ্যবহুল সেশন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) মঙ্গলবার (৭ এপ্রিল) ফ্রান্স দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। এসময় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জনাব জ্যঁ-মার্ক সেরে-শার্লে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড জনাবা সাইয়েদা নাসিবা হোসাইন।
পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁরা এআইইইউবির শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে অবহিত হন। এ ছাড়াও এআইইউবি অডিটোরিয়াম ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ শীর্ষক একটি তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়। সেশন পরিচালনা করেন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড জনাবা সাইয়েদা নাসিবা হোসাইন।
সেশনে ফ্রান্সের উচ্চশিক্ষার সুযোগ, দেশটির শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, টিউশন ফি, বৃত্তি, জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
রাষ্ট্রদূত জনাব জ্যঁ-মার্ক সেরে-শার্লে তাঁর বক্তব্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
What's Your Reaction?