ফ্রান্সের রেফারি পরিচালনা করবেন আর্জেন্টিনা-মিশর ম্যাচ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াই পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। ৩৬ বছর বয়সী লেতেক্সিয়েরের সঙ্গে আর্জেন্টিনা সিনিয়র দলের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তবে ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি। অন্যদিকে মিশর জাতীয় দলের কোনো ম্যাচেও এর আগে দায়িত্ব পালন করেননি এই ফরাসি রেফারি। চলমান বিশ্বকাপে এটি হবে তার তৃতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্টের ১-০ ব্যবধানে ইকুয়েডরকে হারানোর ম্যাচ এবং কেপ ভার্দে ও সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাঁশি বাজিয়েছেন। ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে। ২০১৬ সালে লিগ ওয়ানের অভিষেকের মাধ্যমে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারির কীর্তি গড়েন। ২০১৭ সালে ফিফার আন্তর্জাতিক ব্যাজ পাওয়ার পর বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু ক

ফ্রান্সের রেফারি পরিচালনা করবেন আর্জেন্টিনা-মিশর ম্যাচ

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াই পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। মঙ্গলবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।

৩৬ বছর বয়সী লেতেক্সিয়েরের সঙ্গে আর্জেন্টিনা সিনিয়র দলের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। তবে ২০২৩ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনি। অন্যদিকে মিশর জাতীয় দলের কোনো ম্যাচেও এর আগে দায়িত্ব পালন করেননি এই ফরাসি রেফারি।

চলমান বিশ্বকাপে এটি হবে তার তৃতীয় ম্যাচ। এর আগে তিনি আইভরি কোস্টের ১-০ ব্যবধানে ইকুয়েডরকে হারানোর ম্যাচ এবং কেপ ভার্দে ও সৌদি আরবের গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাঁশি বাজিয়েছেন।

ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে। ২০১৬ সালে লিগ ওয়ানের অভিষেকের মাধ্যমে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ রেফারির কীর্তি গড়েন। ২০১৭ সালে ফিফার আন্তর্জাতিক ব্যাজ পাওয়ার পর বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন।

এরপর দ্রুতই বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০২১ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, ২০২৩ সালের উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক ফুটবলেও দায়িত্ব পালন করেছেন এই ফরাসি।

তবে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের এক খেলোয়াড়ের সঙ্গে তার একটি তিক্ত স্মৃতি রয়েছে।

চলতি বছরের মার্চে লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিয়োঁর ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকে লাল কার্ড দেখিয়েছিলেন লেতেক্সিয়ে। এবার বিশ্বকাপের নকআউট মঞ্চে তার সিদ্ধান্তগুলোও থাকবে বিশেষ নজরে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow