ফ্ল্যাটে মিলল বিপুল জাল ডলার ও রুপি
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল চৌধুরী (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অক্সিজেন পাঠানপাড়ার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাতের ১০০ দিরহাম মূল্যমানের নকল নোট এবং এক হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। পাশাপাশি সোহেলকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সোহেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছ থেকে জাল বিদেশি মুদ্রা সংগ্রহ করে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন তিনি। তিনি বলেন, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। র্যাব জা
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল বিদেশি মুদ্রাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম সোহেল চৌধুরী (৪০)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার অক্সিজেন পাঠানপাড়ার আহমদিয়া হাউজিং সোসাইটির জাহানারা ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৭৪ হাজার ৫০০ নকল ভারতীয় রুপি, সংযুক্ত আরব আমিরাতের ১০০ দিরহাম মূল্যমানের নকল নোট এবং এক হাজার ৭০০ নকল মার্কিন ডলার উদ্ধার করা হয়। পাশাপাশি সোহেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার সোহেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। মূলত সিন্ডিকেটের অন্য সদস্যদের কাছ থেকে জাল বিদেশি মুদ্রা সংগ্রহ করে সেগুলো বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন তিনি।
তিনি বলেন, এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
র্যাব জানায়, জব্দ করা জাল মুদ্রাগুলো পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?