বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান মালিক নিহত
রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নাজমুল (৩৩) নামে একজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের মুকিমবাজার শিয়াগলিতে এ ঘটনা ঘটে। দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার। হামিদুল ইসলাম জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক। ঢাকায় বংশালের মুকিমবাজার শিয়া গলিতে থাকতেন। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/বিএ
রাজধানীর বংশালে মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই দোকানের মালিক দেলোয়ার হোসেন (৩৫) নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নাজমুল (৩৩) নামে একজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) সকালে বংশালের মুকিমবাজার শিয়াগলিতে এ ঘটনা ঘটে। দুজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা হামিদুল ইসলাম বলেন, সকালের দিকে ওই দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হঠাৎ আগুন লেগে যায়। এতে দোকান মালিক দেলোয়ার ও নাজমুল দগ্ধ হন। পরে ঢাকা মেডিকেলে মারা যান দেলোয়ার।
হামিদুল ইসলাম জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি যশোরের শর্শা উপজেলায়। বাবার নাম আব্দুল খালেক। ঢাকায় বংশালের মুকিমবাজার শিয়া গলিতে থাকতেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/বিএ
What's Your Reaction?