বইমেলায় এলো সোনিয়া হোসেনের ১৮ গল্পের ‘টিনএজদের বলছি’

  অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক সোনিয়া হোসেনের লেখা ‘টিনএজদের বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৮টি ছোট গল্পে সাজানো বইটি প্রকাশ করেছে মায়ান প্রকাশনী। শনিবার (৭ মার্চ) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার  সাখাওয়াত হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বইটির লেখিকা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তরুণ জনগোষ্ঠীর মাদকাসক্ত হওয়ার পরিণতি ও তা থেকে উত্তরণের সুপারিশ করেছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি। সংস্কৃতিমন্ত্রী বলেন, টিনএজ বয়সে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথগামী না হয়, মাদক ও নেশা থেকে মুক্ত থাকতে পারে সে ব্যাপারে লেখিকার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। তাকে এ বইয়ের আরেকটি পর্ব রচনা করার আহ্বান জানাই। লেখিকা সোনিয়া হোসেন বলেন, বইটির কাজ ২০০৮ সালে সম্পন্ন করি। আমাদের সমাজে অভিভাবকদের অগোচরে ছেলেমেয়েরা কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে তা

বইমেলায় এলো সোনিয়া হোসেনের ১৮ গল্পের ‘টিনএজদের বলছি’

 

অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক সোনিয়া হোসেনের লেখা ‘টিনএজদের বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৮টি ছোট গল্পে সাজানো বইটি প্রকাশ করেছে মায়ান প্রকাশনী।

শনিবার (৭ মার্চ) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার  সাখাওয়াত হোসেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বইটির লেখিকা সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তরুণ জনগোষ্ঠীর মাদকাসক্ত হওয়ার পরিণতি ও তা থেকে উত্তরণের সুপারিশ করেছেন। একটি সুন্দর সমাজ বিনির্মাণে এটি ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা করি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, টিনএজ বয়সে আমাদের ছেলেমেয়েরা যেন বিপথগামী না হয়, মাদক ও নেশা থেকে মুক্ত থাকতে পারে সে ব্যাপারে লেখিকার দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে। তাকে এ বইয়ের আরেকটি পর্ব রচনা করার আহ্বান জানাই।

লেখিকা সোনিয়া হোসেন বলেন, বইটির কাজ ২০০৮ সালে সম্পন্ন করি। আমাদের সমাজে অভিভাবকদের অগোচরে ছেলেমেয়েরা কিভাবে নেশায় আসক্ত হয়ে পড়ে তা তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে এ থেকে উত্তরণে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

এসইউজে/এমকেআর 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow