বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা
বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও পড়ুন মির্জা ফখরুল / বিএনপি কোনো বিপ্লবী দল নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উদারপন্থি দল নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মো. মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কেএইচ/বিএ
বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (১০ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) সভাপতি, মো. মশিউর রহমান শামীম সিনিয়র সহ-সভাপতি, মো. মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান তুহিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. সোলাইমান আলী সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া মহানগর বিএনপির এই পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এছাড়া খুব শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
কেএইচ/বিএ
What's Your Reaction?
