বগুড়া-৫ আসনে বড় ব্যবধানে গোলাম মোহাম্মদ সিরাজের জয়
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে দাপুটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এই নিয়ে তিনি ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হলেন। মোট ১৮৮টি ভোটকেন্দ্রে গণনা শেষে তিনি পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট। ফলাফল অনুযায়ী, গোলাম মোহাম্মদ সিরাজ লক্ষাধিক ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই বড় ব্যবধানকে স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নির্বাচনী প্রচারণাজুড়ে উন্নয়ন, স্থিতিশীল নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে সামনে রেখে মাঠে সক্রিয় ছিলেন সিরাজ। পাশাপাশি আধুনিক প্রচার কৌশলে তিনি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হন। এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখেন তরুণ বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, যিনি শেরপুর ধুনটের তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভোটের ফলাফলে সেই প্রচেষ্টারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘এটি শেরপুর-ধুনটের মানুষের জয়। আমি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।’
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে দাপুটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ। এই নিয়ে তিনি ষষ্ঠবারের মতো এমপি নির্বাচিত হলেন। মোট ১৮৮টি ভোটকেন্দ্রে গণনা শেষে তিনি পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৩২৯ ভোট।
ফলাফল অনুযায়ী, গোলাম মোহাম্মদ সিরাজ লক্ষাধিক ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন। এই বড় ব্যবধানকে স্থানীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
নির্বাচনী প্রচারণাজুড়ে উন্নয়ন, স্থিতিশীল নেতৃত্ব এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে সামনে রেখে মাঠে সক্রিয় ছিলেন সিরাজ। পাশাপাশি আধুনিক প্রচার কৌশলে তিনি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হন। এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখেন তরুণ বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, যিনি শেরপুর ধুনটের তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ভোটের ফলাফলে সেই প্রচেষ্টারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।
ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘এটি শেরপুর-ধুনটের মানুষের জয়। আমি সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই।’
What's Your Reaction?