বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বড় ব্যবধানে জয় বিএনপির

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৩১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে এ চিত্র স্পষ্ট হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ উপনির্বাচনে পোস্টাল ব্যালট ছাড়া মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ। এর আগে, বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়। উপনির্বাচনের ফলাফল ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে

বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বড় ব্যবধানে জয় বিএনপির

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৩১১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের মোট ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেলে এ চিত্র স্পষ্ট হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ উপনির্বাচনে পোস্টাল ব্যালট ছাড়া মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।

উপনির্বাচনের ফলাফল ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত জামায়াত প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে বিএনপির এই জয়কে দলটির নেতাকর্মীরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow